1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাড়ে ২২ ঘণ্টা পর পুরোপুরি চালু মেট্রোরেল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাড়ে ২২ ঘণ্টা পর পুরোপুরি চালু মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় প্রায় সাড়ে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল দিক থেকে দুটি ট্রেন একযোগে ফার্মগেট স্টেশনে পৌঁছায়।

এর আগে সকাল পৌনে ১১টায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বেলা ১১টা থেকে পূর্ণ রুটে মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য তারা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে।

সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয় স্টেশনে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনে যাত্রী তুলনামূলক কম থাকলেও মতিঝিলগামী ট্রেনে ছিল ভিড়। নির্ধারিত সময়েই ট্রেন দুটি ফার্মগেট স্টেশন থেকে পুনরায় যাত্রা শুরু করে। তবে স্টেশনে ট্রেনগুলোর গতি কিছুটা ধীর ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মতিঝিলগামী যাত্রী রুবিনা আক্তার বলেন, “মেট্রোরেল বন্ধ থাকায় অফিসে যেতে বেশ সমস্যায় পড়েছিলাম। আজ আবার ট্রেন চালু হওয়ায় অনেক স্বস্তি লাগছে। তবে যেহেতু দুর্ঘটনা ঘটেছে, আশা করি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।”

উত্তরা থেকে সচিবালয়ে নামা যাত্রী হাসান মাহমুদ বলেন, “মেট্রোরেল এখন আমাদের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ অংশ। বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা নিতে হয়েছিল। তবে আমার মনে হচ্ছে, আজ গতি কিছুটা কম। হয়তো সতর্কতার জন্যই এমনটা করা হয়েছে।”

ফার্মগেট স্টেশনে দায়িত্বে থাকা ডিএমটিসিএলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি পিলার, ট্র্যাক এবং যন্ত্রাংশ পুনরায় পরীক্ষা করা হয়েছে। আজ থেকে পূর্ণ রুটে ট্রেন চললেও আমরা অতিরিক্ত নজরদারি রাখছি যাতে যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT