1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হবিগঞ্জে বাস উল্টে যুবকের মৃত্যু, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি || সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া যুবকের নাম বাদল মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পিরগাছা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ফেরার পথে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বাদল মিয়া মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT