1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে বুধবার মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় আটটি দোকান

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে বাজারের আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও খুলনার ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে তৈরি দোকানগুলো পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, ‍“আমার দোকানেরা সবকিছু পুড়ে গেছে। প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসার উপক্রম হয়েছে।”

বাজারের নৈশ প্রহরী কেরামত আলী শেখ বলেন, “আমরা রাতে বাজারে ডিউটি করছিলাম। রাত ৩টার দিকে উত্তর পাশে কুকুরের ডাকাডাকি শুনে আমি দেখতে যাই। ফিরে এসে দেখি, সুরমানে দোকানে পেছন থেকে আগুন জ্বলছে। চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

তালা থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, “চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT