1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাউজানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাউজানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামে ‘সন্ত্রাসের জনপদ’ হিসেবে খ্যাত রাউজান উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ডগ স্কোয়াডসহ র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান চালায়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ১২টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। এছাড়া, গুলি ও মাদকসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে।

র‌্যাব জানিয়েছে, জব্দ করা অস্ত্রগুলো সম্প্রতি রাউজানে ঘটানো একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গত কয়েক মাসে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে। সর্বশেষ গত শনিবার রাউজানে যুবদলকর্মী মুহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT