1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে
বুধবার সকালে ছাতকের দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়

সুনামগঞ্জ প্রতিনিধি || সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নে নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, নানশ্রী গ্রামের চান্দালীর সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে চান্দালীর পক্ষের ১১জন এবং আব্দুল হকের পক্ষের ৯জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT