1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কক্সবাজারে এতিমখানার ছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কক্সবাজারে এতিমখানার ছাত্র অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে
অপহৃত শিশু মোহাম্মদ তকী তাযওয়ার

কক্সবাজার প্রতিনিধি ||  কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে শাহ জব্বারিয়া এতিমখানার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার বলছে, বিকেলে বার্মিজ মার্কেটে নাস্তার জন্যে বের হলে তাকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

অপহৃত শিশু মোহাম্মদ তকী তাযওয়ার (১২) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মোহাম্মদ নোমানের ছেলে। সে শাহ জব্বারিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তকীর চাচা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে রোববার (২৩ নভেম্বর) কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অপহরণকারী চক্রের সদস্যরা রবিবার সন্ধ্যার দিকে তকীর ভাইয়ের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেসময় অজ্ঞাতব্যাক্তি ফোনে এই টাকা না পেলে তকীকে হত্যা অথবা পাচার করে দিবে বলে হুমকি দেয়। এ অবস্থায় তকীর জীবন নিয়ে পরিবারের সদস্যরা শঙ্কিত।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, শিশুটির পরিবারের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পুলিশের টিম শিশুটিকে উদ্ধারে মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT