1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে
আধুনিক সদর হাসপাতাল, নড়াইল (ফাইল ফটো)

নড়াইল প্রতিনিধি ||  নড়াইলে ট্রাকের ধাক্কায় আকবার মোল্যা (৬৮) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার নওয়াপাড়া-নড়াইলে সড়কের গোবরা মিত্র কলেজের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া আকবার উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকসেদ মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় গেছে, সোমবার সন্ধ্যার দিকে যশোরের নওয়াপাড়া থেকে একটি ট্রাক নড়াইল শহরের দিকে যাচ্ছিল। গোবরা মিত্র কলেজের সামনে ট্রাকটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানচালক আকবার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা শেষে আকবারকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT