1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি || রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাসান (২২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের রাউজানে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক হাসান মারা যান।

কাউখালীর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইসহাক বলেন, ‘‘দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেছেন। তবে, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এর আগে, গত ২ নভেম্বর একই স্থানে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হন। তার আগে, গত ২৬ এপ্রিল সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ৫ জন মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT