1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাদারীপুরে সেতুর টোল অফিসে হামলা, আহত ৩ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মাদারীপুরে সেতুর টোল অফিসে হামলা, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে
‘সপ্তম চীন মৈত্রী সেতুতে’ টোল চাওয়ায় হামলার অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ‘সপ্তম চীন মৈত্রী সেতুতে’ টোল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে টোল আদায়কারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে সেতু পারাপার হন। টোল আদায়কারীরা তাদের কাছে টোলের টাকা চান। এসময় ওই যুবকরা টোল আদায়কারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে তারা টোল অফিসের ফার্নিচার ভাঙচুর করেন। পাশাপাশি দায়িত্বে থাকা তিন কর্মীকে আহত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “টোল অফিসে হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেন, তবে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT