1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা-মামলা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা-মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে
ধামরাইয়ে সোমবার সকালে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার ধামরাইয়ে ভেজাল গুড় উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪। এসময় সেখান থেকে ক্ষতিকর রাসায়নিক উপাদান জব্দ করেছে তারা। এ ঘটনায় কারখানার মালিককে ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) বুড়িরভিটা এলাকার ‘রূপা এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব–৪ সোমবার সকালে কারখানাটিতে অভিযান চালায়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি নিম্নমানের উপকরণ ও রাসায়নিক মিশিয়ে খোলা গুড় তৈরি করে বাজারজাত করছিল।

ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ভেজাল গুড় উৎপাদন ও মজুত করছিল বলে অভিযোগ আসে। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। কারখানার মালিককে ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “কারখানার মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT