1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু, ভস্মীভূত ১১ ঘর - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু, ভস্মীভূত ১১ ঘর

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে
দিনাজপুরের গুচ্ছগ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ১১টি ঘরে আগুন লাগে

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের নবাবগঞ্জে আগুন লেগে পুড়ে গেছে ১১টি ঘর। এসময় ঘর থেকে বের হতে না পেরে রইচ উদ্দিন (৭০) নামে এক অসুস্থ ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এলাকাবাসী জানান, মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সাতটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, মারা যাওয়া রইচ উদ্দিন প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। আগুন লাগলে ঘর থেকে বের হতে পারেননি তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT