1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে
কুমিল্লার তিতাসে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন নারী মারা যান

কুমিল্লা প্রতিনিধি || কুমিল্লার তিতাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি খালে উল্টে পড়ে তিন নারী মারা গেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কড়িকান্দি-চররাজাপুর সড়কের পার্শ্ববর্তী তিতাস নদীর শাখা খালে দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া নারীরা খালে গোসল করছিলেন।

নিহতরা হলেন- কড়িকান্দি গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তােরে মধ্যে রুজিনা ও সামছুন নাহার সম্পর্কে আত্মীয়।

স্থানীয় সূত্র জানায়, কাড়িকান্দি গ্রামের তিন নারী তিতাস নদীর শাখা খালে গোসল করছিলেন। রাজাপুর থেকে আসা একটি ট্রলি কড়িকান্দি-চররাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভেতর উল্টে পড়ে। ট্রলির নিচে চাপা পড়ে রিনা ও রুজিনা মারা যান। সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‍“দুর্ঘটনায় একই গ্রামের তিন নারী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT