1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি। (এআই তৈরি)।

মানিকগঞ্জ প্রতিনিধি || মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা চাচাত ভাই। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে তারা ডুবে যায়।

নিহতরা হলো, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে যানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে দুই শিশু খেলছিল। সবার অজান্তে মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। মাঠে না দেখতে পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT