বিশেষ প্রতিবেদক || সভায় ইলিশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ইলিশের প্রজনন নাকি এবার কম হয়েছে। ভবিষ্যতে হয়তো বাড়বে। এটাকে কীভাবে কী করা যায়, ট্রলার যারা চালায় তারা নতুন ধরনের একটা প্রযুক্তি এনেছে, এমনভাবে মাছ আসে যে পোনা-টোনা কিছুই বাদ পড়ে না। এটা কীভাবে বন্ধ করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’’
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের আগে এমন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আগে কোনো একটা ঘটনা ঘটলে রিপোর্টটা পেতে অনেক সময় লাগতো। এখন প্রযুক্তির উন্নতির জন্য সঙ্গে সঙ্গেই একটা জিনিসের খবর পাওয়া যায়। এটা কিন্তু ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও সৃষ্টি করে।’’
‘‘এখনো যে পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে আমাদের প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সেই অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।’’- যোগ করেন তিনি।