1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজের সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজের সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

বি‌শেষ প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে
পাকিস্তানের লাহোরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে সোমবার বৈঠক করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বিশেষ প্রতিবেদক || পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন সভাপতি নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে নওয়াজ শরীফের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‍বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক উন্নত করতে চায়। তিনি পাঞ্জাবের পক্ষ থেকে বাংলাদেশকে কৃষি ও প্রযুক্তিতে সহয়তার জন্য অনুরোধ জানান। এছাড়া, শিক্ষাক্ষেত্রে বৃত্তি প্রদানের জন্যও তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন।

নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানি জনগণের হৃদয়ে এখনো বাংলাদেশি ভাইদের প্রতি ভালোবাসা রয়েছে। দুটি দেশের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর এখনই উপযুক্ত সময়। তিনি দ্রুততম সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সীমান্ত পেরিয়ে প্রজন্ম পরম্পরায় ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। বাণিজ্য ও প্রত্যক্ষ যোগাযোগ দুই দেশের জনগণের এই সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তিনি বাংলাদেশের পোশাক শিল্প, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও বিভিন্নক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তির প্রশংসা করেন। গ্রিন এনার্জিসহ বিভিন্নক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন মরিয়ম নওয়াজ।

বন্যা ব্যবস্থাপনা ও কৃষিক্ষেত্রে পাঞ্জাব ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বকেও স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানান মরিয়ম নওয়াজ। তিনি দুই দেশের বন্ধুত্বকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য স্থায়ী অংশীদারিত্বে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাতকালে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মো. তৈয়ব আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT