1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চার বছর পর আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চার বছর পর আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে
আদর আজাদ, নিশাত নাওয়ার সালওয়া

বিনোদন ডেস্ক || চার বছর ধরে অপেক্ষায় থাকা দর্শক অবশেষে দেখতে পাবেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা। আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ নিশ্চিত করেন নির্মাতা মানিক। তিনি জানান, “২৬ সেপ্টেম্বর মুক্তির ব্যাপারে প্রযোজক সমিতির অনুমোদন নিয়েছি। হল মালিকদের সঙ্গেও কথা হয়েছে। খুব শিগগিরই হল বুকিং শুরু হবে। দর্শক যেমন গল্পনির্ভর সিনেমা দেখতে চান, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সেই প্রত্যাশা পূরণ করবে।”

পরিচালকের বিশ্বাস, সিনেমাটির শিল্পীরা নিজেদের সর্বোচ্চ দিয়েছেন এবং তাদের অভিনয় দর্শকের মন জয় করবে। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। তবে মুক্তির তারিখ ঘোষণার পরও এখনো তাদের প্রচারণায় দেখা যায়নি। এ ছাড়া সিনেমায় অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।

দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দর্শকদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশাবাদী নির্মাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT