1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক || দেশজুড়ে বৃষ্টি কিছুটা বেড়েছে গত দুই দিন ধরে। মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে। আজও দেশের ৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ যে চার বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে, আগামী রোববারেও এই চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সোমবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ও বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সোমবার সারাদশে (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT