1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাকিস্তানে সামরিক গাড়িবহরে হামলা, ১২ সেনা নিহত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাকিস্তানে সামরিক গাড়িবহরে হামলা, ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানে সামরিক বাহিনীর একটি গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় ১২ সেনা নিহত হয়েছে। শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বদর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সেনাবাহিনীর গাড়িবহর জঙ্গিদের গুলির মুখে পড়ে বলে পাকিস্তানি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানি বাহিনী বলেছে, ‘পাল্টাপাল্টি তুমুল গোলাগুলিতে’ ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত হয়েছে। গোলাগুলিতে অন্তত ৪ জন আহত হয়েছে।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোন হাতিয়ে নিয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, ভোরের ওই হামলার পর হতাহতদের হাসপাতালে নিতে ও হামলাকারীদের খুঁজতে আকাশে তারা কয়েক ঘণ্টা ধরে একাধিক হেলিকপ্টার দেখতে পেয়েছেন।

পাকিস্তানি সেনাবাহিনী এই হামলার জন্য ভারতের ‘মদদপুষ্ট’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় দিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং জানিয়েছে, বাজাউরে নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চলাকালীন তীব্র গুলি বিনিময়ের পর ২২ জন ‘ভারতীয় মদদপুষ্ট খারিজকে নরকে পাঠানো হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় মদদপুষ্ট নিহত খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যারা এই অঞ্চলগুলোতে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।”

প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী বলে আখ্যা দেয় পাকিস্তানি সামরিক বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT