1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে
শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের পর বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় তারা আত্মসমর্পণ করেন।

হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকরা হলেন- রাঙামাটির লংগদু থানার রসুলপুর গ্রামের সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬), একই এলাকার ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬), সাতক্ষীরার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের হোচেন গাজীর ছেলে মো. মাহফুজ গাজী (২৯), বাগেরহাটের চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষণ নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭), একই এলাকার তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২)।

অন্যরা হলেন- গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), তার ছেলে লক্ষী দেব (৮) ও মেয়ে হারী প্রেম (৬) এবং চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪)।

ফেরত আসা মাহফুজ ও কদবানু বেগম জানান, বিনা পাসপোর্টে তারা অনেকদিন আগে ভারতে যান। সেখানে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। গত ১১ সেপ্টেম্বর রাতে তারা ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিজিবির বরাত দিয়ে জানান, গত শুক্রবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT