1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে ক্ষোভ, ওটিটি নিয়ে পূর্ণিমার আক্ষেপ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে ক্ষোভ, ওটিটি নিয়ে পূর্ণিমার আক্ষেপ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক || ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ দিলারা হানিফ পূর্ণিমা। লম্বা বিরতির পর্দার আড়ালে থাকলেও তিনি এখনও আলোচনায়। এবার সরাসরি মুখ খুললেন কিছু ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ওটিটি প্ল্যাটফর্মের সিন্ডিকেট প্রসঙ্গে।

পূর্ণিমা স্পষ্ট ভাষায় বললেন, “অনেক সময় আমাকেও বলে—অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে—এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।”

অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন, “ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।”

ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ আছে তার। তবে সেখানে বড় বাধা হিসেবে দেখছেন সিন্ডিকেটকে। পূর্ণিমা জানান, “ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন—তাদের সেই সুযোগ দেওয়া হয় না।”

তবু আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান ও যোগ্য গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পাবেন। পূর্ণিমা জানিয়েছেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। তার ভাষায়, “এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতাম।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT