1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৬ দিনে অক্ষয়ের সিনেমার আয় ১৩৯ কোটি টাকা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

৬ দিনে অক্ষয়ের সিনেমার আয় ১৩৯ কোটি টাকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে
‘জলি এলএলবি থ্রি’ সিনেমার দৃশ্য
 বিনোদন ডেস্ক || অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। গত ১৯ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সুভাষ কাপুর নির্মিত এই সিনেমা।
চলতি বছরে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এর অবস্থান সপ্তম (১২.৫০ কোটি রুপি)। প্রথম, দ্বিতীয় তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘ছাবা’ (২৯ কোটি রুপি), ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি), ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
‘জলি এলএলবি থ্রি’ মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। নিউজ১৮ ফাইভ স্টারের মধ্যে ফোর স্টার দিয়েছে। ফাস্টপোস্ট রেটিং দিয়েছে ৪ (৫)। বলিউড হাঙ্গামা রেটিং দিয়েছে ৩.৫ (৫)। টাইমস অব ইন্ডিয়া একই রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, ৬ দিনে কত টাকা আয় করল—‘জলি এলএলবি থ্রি’।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘জলি এলএলবি থ্রি’ ভারতে আয় করেছে ১২.৫০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ২১ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ৫.৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ৬.৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ৪.২ কোটি রুপি (নিট)।
শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৭৮.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৩ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০১.৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৩৯ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
২০১৩ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি’। ১২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৩ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০১৭ মুক্তি পায় ‘জলি এলএলবি টু’। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯৭ কোটি রুপি। এ দু’পার্টের মতো তৃতীয় কিস্তি পরিচালনা করেন সুভাষ কাপুর। তৃতীয় কিস্তি নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি রুপি।
‘জলি এলএলবি থ্রি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, হুমা কুরেশি, সীমা বিশ্বাস, রাম কাপুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT