1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুই সপ্তাহ চিনি না খেলে শরীরে যেসব পরিবর্তন আসে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দুই সপ্তাহ চিনি না খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

দেহঘড়ি ডেস্ক || ডেজার্ট কিংবা চায়ের সঙ্গে আমরা প্রতিদিন প্রয়োজনের অতিরিক্ত চিনি খেয়ে ফেলি। দীর্ঘমেয়াদে প্রতিদিন চিনি খেলে হজমের সমস‌্যা, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ‘একটানা দুই সপ্তাহ চিনি না খেলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসে।’

চিনি খাওয়া ছেড়ে দেওয়ার পরে প্রথম তিন দিন মাথাব্যথা, পেটব্যথা, ক্লান্তি অনুভূত হতে পারে। এতে চিন্তার কিছুই নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। চিনির যে ক্ষতিকর উপাদান শরীরে জমা ছিল, তা নিষ্কাশন শুরু হলে এসব সমস্যা দেখা দিতে পারে।

তিন থেকে সাত দিন

চিনি খাওয়া ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার মনোযোগ বৃদ্ধি পেতে শুরু করেছে। এমনকি শক্তিও বাড়তে শুরু করবে।

আট থেকে দশ দিন

হজম শক্তি বাড়তে শুরু করবে। অন্ত্রের মাইক্রোবায়োম ভারসাম্য খুঁজে পাবে। আর আপনার পেটের ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা কমতে শুরু করবে।

এগারো থেকে চৌদ্দ দিন

মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করবে। এ সময় ক্ষুধা কমে গেলেও বারবার খেতে ইচ্ছা করবে না বলে ওজনও কমে যাবে।

চিনি খাওয়া বন্ধ করলে আরও যেসব উপকার পাবেন
স্ট্রোকের ঝুঁকি কমবে, হৃদ্‌রোগে ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে। শরীরে শর্করার মাত্রা ঠিক থাকবে। কিডনির সমস্যা, চোখের সমস্যা দেখা দেয় এবং টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে আসবে। ত্বকের স্বাস্থ্যও ভালো থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT