1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পূজার নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পূজার নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক || স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের ইন্ধনে দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। দুর্গাপূজা ও বিজু উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হয়, সেজন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় কিছু সন্ত্রাসী এটি বিঘ্নিত করতে চেয়েছিল।

বুধবার সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “প্রথম দিকে ধর্ষণের ঘটনা দেখিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। এবার সারা বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হয়েছে সকলের সহযোগিতায়।

পূজার নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানাই।”

পরবর্তীতে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদীখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ, ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাদল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT