1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন ভবনে আগামী ৬ অক্টোবর সংলাপটি অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

তিনি আরো জানান, ইতোমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে ভোট সংলাপ শুরু করে ইসি। প্রথম দফায় সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে এবং পরে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনের এই ধারাবাহিক সংলাপের উদ্দেশ্য হল অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT