1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

বি‌শেষ প্রতি‌বেদক || প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার। ৬৫ বছরের বেশি বয়সি সাংবাদিকদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে। এ সংক্রান্ত নী‌তিমালা চূড়ান্ত করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন উপদেষ্টা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে। এরপর এটি গেজেটে প্রকাশিত হবে। অসচ্ছ্বল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীতিমালার খসড়াটি নি‌য়ে এ‌সে‌ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। খসড়ায় সম্মানী ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মন্ত্রণালয় কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে।

প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এ ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।

নীতিমালা অনুযায়ী, এ সম্মানী পেতে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT