1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিকরগাছায় ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, মদসহ আটক ৪ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঝিকরগাছায় ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, মদসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর || যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরাঞ্জমসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোহাগের হাঁসের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহাবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, কয়েকটি রিফ্লেক্টিং জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়ারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়।”

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগ ও তার কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT