1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশ সদস্যের মরদেহ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশ সদস্যের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্না রানী দাস (৩৫) নামের এক নারী গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরপাড়ের লাউ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আন্না রানী দাস উপজেলার সলঙ্গা ইউনিয়নের মধ্য ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ দাসের স্ত্রী ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের দফাদার পদে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘‘স্থানীয়রা পুকুরপাড়ের লাউ ক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT