1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘অতিরিক্ত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

‘অতিরিক্ত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

নিজস্ব প্রতিবেদক || ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে অতিরিক্ত বাতাস থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

শনিবার (১৮ অক্টোবর) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে তিনি এসব কথা বলেন।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

শুধু ফায়ার সার্ভিস নয়, সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান।

এরইমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আরও একটি কমিটি গঠন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT