1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
থানচিতে বাজারে লাগা আগুনে পুড়ল ১৩ দোকান - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

থানচিতে বাজারে লাগা আগুনে পুড়ল ১৩ দোকান

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে
থানচির বলিবাজারে শনিবার মধ্যরাতে আগুনে পুড়ে যাওয়া দোকান

বান্দরবান প্রতিনিধি || বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে লাগা আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত রাত ২টার দিকে আগুন লাগে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে অমল নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। সেখান থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দুইটি দোকানের মালিক সাবেক নারী ইউপি সদস্য মাসিং উ মারমা। তিনি বলেন, “আমার একটি মুদি ও অপরটি ইলেকট্রনিক্স শপ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিলে তিলে গড়া স্বপ্নের সব শেষ হয়ে গেল।”

স্থানীয় বাসিন্দা মামুনুর রশীদ বলেন, “রাত ২টার দিকে চায়ের দোকান থেকে আগুন লাগে। ১৩টি দোকান পুড়ে গেছে।”

থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পি আ মোহাম্মেদ বলেন, “চায়ের দোকানের চুলার ওপর শুকাতে রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত। অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT