1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ, ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি || রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাবনা সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমেনা খাতুন গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন।

ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামেক হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT