1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভাত কী সত্যিই ওজন বাড়ায়? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ভাত কী সত্যিই ওজন বাড়ায়?

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে
ছবি: প্রতীকী

স্বাস্থ্য ডেস্ক || অনেকেই ওজন বৃদ্ধির জন্য ভাতকে দায়ী করেন। মনে করা হয়, ভাতে অধিকমাত্রায় ক্যালোরি রয়েছে। চিকিৎসকেরা বলেন, ‘‘এক প্লেট ভাতে থাকে ২৭২ ক্যালরি শক্তি’’। আপনি জানেন একজন পুরুষের প্রতিদিন গড়ে ২ হাজার থেকে ৩ হাজার ক্যালরির প্রয়োজন। আর একজন নারীর প্রয়োজন ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৪০০।

শারীরিক পরিশ্রম, জীবনযাপন পদ্ধতি, ওজন, উচ্চতাএ রকম নানা কিছুর ওপর নির্ভর করে দিনে একটা মানুষের কতটুকু ক্যালরি প্রয়োজন। তাহলে ডায়েট থেকে ভাত বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন? পুষ্টিবিদদের পরামর্শ, ‘‘প্রতিদিন দুই বেলা পরিমিত পরিমাণে ভাত খেতে পারেন। তবে কোনো বেলায় এক থেকে দেড় কাপের বেশি ভাত খাওয়া ঠিক নয়।’’

রাতে ভাত খাওয়ার অভ্যাস থাকলে আপনি রাত আটটার মধ্যে খাবার খেয়ে নিতে পারেন। এতে খাবার ভালোভাবে হজম হবে। এবং শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা থাকবে না। পুষ্টিবিদরা বলেন, ‘‘ যারা অধিক শারীরিক পরিশ্রম করেন, তারা তিন বেলা ভাত খেতে পারেন। তবে যাদের শারীরিক অ্যাক্টিভিটি কম, তারা এক থেকে দুই বেলা খাবেন।’’

উল্লেখ্য, উপকারিতা পেতে হলে ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত ভাত খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে এবং ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT