1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘ভূমি’ অ্যাপ উদ্বোধন করলেন আলী ইমাম - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘ভূমি’ অ্যাপ উদ্বোধন করলেন আলী ইমাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশব্যাপী ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ ও ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’ উদ্বোধন করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর ভূমি ভবনের সেমিনার হলে এ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা বলেন, ভূমি দেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। তাই ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

উপদেষ্টা বলেন, নতুন অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ চালুর ফলে ভূমি সেবায় ‘হিউম্যান টাচ’ আরও কমবে। নাগরিকদের নামজারি করতে উপজেলা ভূমি অফিসে একবারের বেশি আসতে হবে না। নামজারি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আগের মালিকের খতিয়ান থেকে জমি কর্তন হয়ে স্বয়ংক্রিয়ভাবে নতুন মালিকের খতিয়ানে যুক্ত হবে। এতে তথ্য গোপন বা জালিয়াতির মাধ্যমে একই জমি একাধিকবার বিক্রি করার সুযোগ বন্ধ হবে। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হবে এবং ভূমি মালিকরা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।

তিনি আরো বলেন, “যন্ত্র কাজ করবে, কিন্তু যন্ত্রের পেছনের মানুষের মানসিকতাই সবচেয়ে জরুরি। সেই মানসিকতার উন্নয়নই প্রকৃত অর্থে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করবে।”

উপদেষ্টা জানান, সারা দেশে ভূমিসেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি এবং ভুল সংশোধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ কার্যক্রম ইউএনডিপির সহায়তায় শুরু হয়েছে এবং বর্তমানে আটটি জেলায় পাইলটিং প্রায় শেষ পর্যায়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভূমি অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে। তিনি সফটওয়্যারগুলো তৈরি করার সময় ব্যবহারকারীর সুবিধা, ডেটা সুরক্ষা এবং সার্ভারের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তার মতে, দেশের ভূমি ব্যবস্থাপনা ধীরে ধীরে কাগজবিহীন (পেপারলেস) সিস্টেমে পরিণত হওয়া উচিত।

এ দিন মাঠ পর্যায়ে ভূমি সেবায় বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো, সহকারী কমিশনার (ভূমি), রেভিনিউ ডেপুটি কালেক্টর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসক এবং দুইজন বিভাগীয় কমিশনারকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জেড. এম. সালাহউদ্দিন নাগরী এবং ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজর ড্রাগান পোপোভিচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT