1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ওসির পদায়নও হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ওসির পদায়নও হবে লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক || জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। লটারি করে তাদের নির্বাচন করা হয়। এসপিদের মতো একই পদ্ধতি বিভিন্ন থানায় অফিসার ইনচার্জদের (ওসি) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেধাভিত্তিক বাছাই শেষ হওয়ার পর কোন কর্মকর্তা কোন জেলায় যাবেন—তা নির্ধারণে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলার পরিস্থিতিকে প্রধান বিবেচনায় নিয়ে জেলাগুলোকে এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরপর তালিকা চূড়ান্ত করে লটারির মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান নির্ধারণ করা হয়।

তিনি বলেন, “৬৪ জেলার মধ্যে ১৮ জন এসপিকে কেন্দ্রীয়ভাবে নিয়ে আসা হয়েছে। তাদের স্থলে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন। লটারিতে যার ভাগ্যে যে জেলা পড়েছে, সেভাবেই দায়িত্ব বণ্টন করা হয়েছে।”

ওসি পদায়নেও কি লটারি পদ্ধতি চালু হবে—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্ষেপে বলেন, “ইনশাআল্লাহ।” সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি পুনরায় উল্লেখ করেন, “বাছাইয়ের ক্ষেত্রে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর লটারির মাধ্যমে জেলার দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT