1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার’ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

‘কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক || ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগে, যার ফলে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে।

তথ্যসূত্র: বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT