1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্যাংকারদের নির্বাচনের আগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ব্যাংকারদের নির্বাচনের আগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

তবে অপরিহার্য কারণ যেমন চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি দাপ্তরিক প্রয়োজন থাকলে অনুমোদন সাপেক্ষে বিদেশ যাত্রা করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে নির্দেশনাটি জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর জন্য এই নির্দেশনা প্রযোজ্য। অতীতেও বিভিন্ন সময় ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা আর শিথিলতার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার নির্বাচনের কারণে নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT