1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মেহেরপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মেহেরপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. শিহাব (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব মানিকদিয়া কবরস্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

স্থানীয়রা জানিয়েছেন, শিহাবসহ তার কয়েকজন বন্ধু একটি প্রাচীরের ওপরে বসে গল্প করছিল। প্রাচীরের পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছিল। শিহাব প্রাচীরের ওপর থেকে আকস্মিকভাবে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT