1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে দমাতে অস্ট্রেলিয়ার নতুন ফাঁদ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে দমাতে অস্ট্রেলিয়ার নতুন ফাঁদ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজের শুরুটা ইংল্যান্ডের জন্য ভয়াবহ হয়েছে। প্রথম টেস্টে মাত্র দুই দিনেই অস্ট্রেলিয়া তাদের উড়িয়ে দিয়েছে আট উইকেটে। দ্বিতীয় টেস্টে সিরিজ সমতায় ফেরাতে মরিয়া বেন স্টোকসের দল। কিন্তু ব্রিসবেনের গাবায় তাদের স্বপ্নে পানির ঢালার মতোই অবস্থা দেখা যাচ্ছে।

গাবায় সবুজ পিচ-ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্নের ইঙ্গিত?
ব্রিসবেনের গাবা স্টেডিয়ামের পিচের যে প্রথম ছবি প্রকাশ পেয়েছে, তা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ছবিতে স্পষ্ট দ্বিতীয় টেস্টে সম্ভবত সবুজের আধিপত্যই থাকবে পিচে। যেখানে পেস বোলারদের জন্য থাকবে অতিরিক্ত সুবিধা এবং সুইং-সিমের মজা।

পার্থে প্রথম টেস্টে কথিত ‘বাজবল’ দাপট একদমই দেখা যায়নি। মিচেল স্টার্কদের আগুনে পেসে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ব্রিসবেনেও সবুজ উইকেট তৈরি হলে ইংলিশ ব্যাটাররা অস্ট্রেলিয়ার ‘গতি শত্রুতার’ সামনে টিকে থাকতে পারবে, এমন আত্মবিশ্বাস খুব একটা দেখা যাচ্ছে না।

গাবার পিচ, কি থাকতে পারে সামনে?
দ্বিতীয় টেস্ট শুরুর এখনো তিন দিন বাকি। তাই কিছুটা ঘাস কাটা হলেও সাধারণত গাবার উইকেট পেসারদের ল্যাটেরাল মুভমেন্ট এবং প্রচুর বাউন্স উপহার দেয়। যা ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।

পার্থে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যেমন ইংলিশ পেসারদের মোকাবিলায় পথ খুঁজে পেয়েছিল, ইংল্যান্ড কিন্তু দুই ইনিংসেই ছিল পুরোপুরি নিষ্ক্রিয়। তাই ব্রিসবেনের পরিস্থিতি তাদের ব্যাটারদের টিকে থাকার ক্ষমতাকে আরও পরীক্ষায় ফেলে দিতে পারে। সেক্ষেত্রে তারা আক্রমণাত্মক ধারা বদলে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে।

ব্রিসবেনে ভয়ংকর রেকর্ড, ইংল্যান্ডের আশা আরও কম:
সবুজ পিচের সম্ভাবনা ছাড়াও ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো তাদের ভয়াবহ রেকর্ড। সাতটি ডে-নাইট টেস্টের পাঁচটিতেই ইংল্যান্ড হেরেছে। গাবায় তাদের শেষ জয় এসেছে ১৯৮৬ সালে, মানে প্রায় চার দশক আগে।

সব মিলিয়ে, অতিথিদের সামনে চ্যালেঞ্জের শেষ নেই। এখন দেখার বিষয় এত প্রতিকূলতার মাঝেও তারা কিভাবে জয়ের পথ খুঁজে নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT