1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বড় জয়ে শীর্ষে আরও স্বচ্ছন্দে আর্সেনাল - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বড় জয়ে শীর্ষে আরও স্বচ্ছন্দে আর্সেনাল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || টানা কয়েক ম্যাচে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর প্রিমিয়ার লিগের শীর্ষ দৌড়ে নতুন করে গতি তুলল আর্সেনাল। শনিবার কঠিন প্রতিপক্ষ লিডস ইউনাইটেড এর মাঠে দাপুটে পারফরম্যান্সে ৪-০ গোলের জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ফিরেছে মিকেল আরতেতার দল।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও গতির দিক দিয়ে স্পষ্ট আধিপত্য দেখায় আর্সেনাল। প্রতিপক্ষের সাম্প্রতিক শক্ত ফর্ম- শেষ ১০ ম্যাচে মাত্র এক হার; গানারদের খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা।

২৭ মিনিটে সেট-পিস থেকে লিডসের রক্ষণভাগ ভেঙে দেন মার্টিন জুবিমেন্দি। ননি মাদুয়েকের নিখুঁত ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ব্যবধান দ্বিগুণ হতে সময় লাগে আর মাত্র ১১ মিনিট। আবারও কর্নার থেকে আসা বল ঠেকাতে গিয়ে চাপে পড়ে নিজেদের জালেই বল পাঠান লিডস গোলকিপার কার্ল ডারলো।

বিরতির পরেও আক্রমণের ধার কমায়নি আর্সেনাল। ৬৯ মিনিটে দ্রুত কাউন্টার আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ভিক্টর গিওকেরেস। গ্যাব্রিয়েল মার্টিনেলির বাড়ানো বল থেকে ঠান্ডা মাথায় ফিনিশ করেন এই ফরোয়ার্ড। ম্যাচের শেষভাগে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস ৮৬ মিনিটে চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে একাদশ সাজান আরতেতা। চোটের কারণে অনুপস্থিত ছিলেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকা। সুযোগ পেয়ে শুরুর একাদশে নামেন ননি মাদুয়ে এবং চলতি লিগ মৌসুমে প্রথমবার শুরু থেকে খেলেন কাই হাভার্টজ। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে প্রিমিয়ার লিগে ৩০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ডেকলান রাইস।

এই জয়ে ২৪ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে তাদের ব্যবধান এখন সাত পয়েন্ট। অন্যদিকে লিডস ২৬ পয়েন্ট নিয়ে রয়ে গেছে ১৬ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT