1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে
টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

টাঙ্গাইল প্রতিনিধি || বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে দোয়ার আয়োজন করা হয়। পরে ৫০ জন মাদরাসা শিক্ষার্থীকে কোরআন শরীফ দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন বলেন, “আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আমরা চাই, আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যেন দেশের সেবা করতে পারেন।”

দোয়ায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম-আহ্বয়ক সাইদুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আল আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT