1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তফ‌সিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

তফ‌সিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত কর্মশালায় এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।

তিনি বলেছেন, আরপিওর একটা এমেন্ডমেন্ট ছিল যে, প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতিটা কী হবে, কোন কোন ব্যালটগুলো বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপরে একটা এমেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।

ইসি সচিব বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নীতিগত সম্মতি হয়েছে, নিবন্ধন দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুটি দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT