1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অধরা খান ‘ঋতুকামিনী’র অপেক্ষায়! - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

অধরা খান ‘ঋতুকামিনী’র অপেক্ষায়!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || ঢাকাই চলচ্চিত্রের ‘মাতাল’ খ্যাত নায়িকা অধরা খান এখন অপেক্ষায় তার নতুন সিনেমা ‘ঋতুকামিনী’র। ‘মাতাল’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে যিনি আলোচনায় এসেছিলেন, এবারও নতুন সিনেমায় অভিনয় করেছেন নাম ভূমিকাতেই।

জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধরা খান। তিনি বলেন, “এই সিনেমা একটি পরিপূর্ণ চলচ্চিত্র। হলের পর্দায় এটি দেখার জন্য দর্শকদের মতো আমিও অপেক্ষা করছি। আশা করছি, মুক্তির পর দর্শকের ভালোবাসা পাবো।”

সিনেমায় অধরা অভিনয় করেছেন একজন গ্রামের মেয়ের চরিত্রে। তার বিপরীতে নায়ক হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। এছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী।

এর আগে অধরা খান অভিনয় করেছেন ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’সহ বেশ কিছু সিনেমায়, যেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার আরেকটি সিনেমা ‘দখিন দুয়ার’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT