1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ময়মনসিংহে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ময়মনসিংহে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে
ময়মনসিংহ সার্কিট হাউজ শনিবার খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সচিব মো. ফিরোজ সরকার

ময়মনসিংহ প্রতিনিধি || অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৫-২০২৬ সফল করতে ময়মনসিংহে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম বলেন, ‍“এ বিভাগে আমন সংগ্রহ ২০২৫-২০২৬ এর আওতায় ধানের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৪৪০ মেট্রিক টন। চালের লক্ষ্যমাত্রা ৯৬ হাজার ৫৯ মেট্রিক টন। ইতোমধ্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।”

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহামন জানান, খাদ্য বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্ধারিত তারিখের মধ্যে ধান-চাল সংগ্রহ শতভাগ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. মনিরুজ্জামান জনান, কৃষকের কাছ থেকে দ্রুততার সহিত ধান ক্রয় করতে হবে, ব্যতয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য বিভাগের সচিব মো. ফিরোজ সরকার খাদ্য বিভাগের কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবীড়ভাবে যোগাযোগ রেখে ধান-চাল সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেন। কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভার আগে, খাদ্য সচিব ময়মনসিংহ সিএসডির চাল ও ধান সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং ময়মনসিংহ রাইস সাইলো পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT