1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জের নবীগঞ্জে সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের বিবিয়ানা-১ ইউনিটের নিকটবর্তী খালি স্থানে হঠাৎ আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, খালি জায়গাটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, বিভিন্ন মালামাল ও শুকনো ঘাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিস টিম ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সময়মতো উদ্ধারকাজ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT