1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন-রাশিয়ার যৌথ মহড়া - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন-রাশিয়ার যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাশিয়ার ভূখণ্ডে চলতি ডিসেম্বরের শুরুর দিকে তৃতীয় দফায় যৌথ ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, এই মহড়াগুলো কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে বা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসাবে ছিল না।

এর আগে, গত মাসে রুশ-চীন সামরিক কর্মকর্তারা ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা’ নিয়ে বৈঠক করেন। আগস্টে দেশ দুুটি জাপান সাগরে আর্টিলারি ও সাবমেরিন-বিরোধী যৌথ মহড়া করেছে।

২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনে যুদ্ধ শুরু করার আগে চীনের সঙ্গে একটি ‘নো-লিমিটস’ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে নিয়মিত যৌথ সামরিক মহড়ার অঙ্গীকার রয়েছে।

উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৩০ বছরেরও বেশি সময় বিরতির পর পুনরায় মার্কিন পারমাণবিক অস্ত্রর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT