1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে হত্যা করুন’ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে হত্যা করুন’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভারতীয়দের নিয়ে নরওয়ের এক কূটনীতিক বর্ণবাদী মন্তব্য করেছিলেন। গত মাসে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলে এ সংক্রান্ত একটি ইমেইল বার্তা প্রকাশিত হয়েছে।

এপস্টেইন এবং নরওয়ের কূটনীতিক তের্জে রড-লারসেনের একটি ইমেল থ্রেডে ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরিকে উপহাস করেছিলেন। ম্যানহাটন-ভিত্তিক মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (আইপিআই) এর একসময় সভাপতি থাকা লারসেনকে এক দশকেরও বেশি সময় আগে ইমেইলে পুরীর প্রতি বর্ণবাদী সমালোচনা করতে দেখা গেছে।

এপস্টেইনের একটি ফাইলে ২০১৫ সালে হরদীপ সিং পুরি এবং দোষী সাব্যস্ত শিশু যৌন নিপীড়কের মধ্যে কমপক্ষে তিনটি ইমেইল আলাপচারিতা দেখা গেছে।

পুরির কাছ থেকে এপস্টেইনের প্রতি পাঠানো একটি ইমেইলে লেখা ছিল, “আপনি যখন শহরে থাকবেন এবং কফির জন্য সময় পাবেন তখন আমাকে জানাবেন।”

এর কয়েক মাস আগে পুরি লিখেছিলেন, “আমি ভারতে আছি। ১০ এপ্রিলের দিকে ফিরব।”

২০১৫ সালের বড়দিনে পুরির ব্যাপারে এপস্টেইন এবং তের্জে রড-লারসেনের ইমেইল আদান-প্রদান হয়। লারসেন এএপস্টেইনকে লিখেছিলেন: “আপনি কি এই কথাটি শুনেছেন: যখন আপনার সঙ্গে একজন ভারতীয় এবং একটি সাপের দেখা হবে, তখন ভারতীয়কে প্রথমে হত্যা করুন!”

এপস্টেইনের সাথে তার সম্পর্ক প্রকাশ পাওয়ার পর তের্জে রড-লারসেন ২০২০ সালে আইপিআই-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT