1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে
বলিউড নির্মাতা বিক্রম ভাট

বিনোদন ডেস্ক || বলিউড নির্মাতা বিক্রম ভাটকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের ইয়ারি রোডে অবস্থিত পরিচালকের শ্যালিকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৩০ কোটি রুপি প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে ‘রাজ’খ্যাত এই নির্মাতাকে। টাইমস নাউ এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিক্রম ভাটের শ্যালিকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাজস্থান পুলিশ বান্দ্রা কোর্ট থেকে ট্রানজিট রিমান্ড চাইবে, যাতে বিক্রম ভাটকে উদয়পুরে নিয়ে যাওয়া যায়।

প্রায় ২০ দিন আগে উদয়পুরে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন ডা. অজয়। এ মামলায় আসামি করা হয়েছে—বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরি ভাট, কন্যাসহ আটজনকে।

সাত দিন আগে উদয়পুর পুলিশ বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরি ভাট এবং আরো ছয়জনের বিরুদ্ধে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে লুকআউট নোটিস জারি করেছিল। অভিযুক্তদের ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের অনুমতি ছাড়া বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডা. অজয় মুরদিয়া তার প্রয়াত স্ত্রীকে নিয়ে একটি বায়োগ্রাফি বানানোর পরিকল্পনা করেন। এজন্য উদয়পুরের বাসিন্দা দীনেশ কাটারিয়ার সঙ্গে দেখা করেন তিনি। ২০২৪ সালের ২৫ এপ্রিল মুম্বাইয়ে বিক্রম ভাটের স্টুডিওতে অজয়কে পরিচয় করিয়ে দেন।

তখন বিক্রম ভাট জানান, সিনেমা নির্মাণের সমস্ত কিছু সামলাবেন তিনি। তবে প্রয়োজন অনুযায়ী, তাকে অর্থ দিতে হবে। সিনেমাটির সঙ্গে তার স্ত্রী ও কন্যা যুক্ত থাকবেন বলেও জানান বিক্রম। মূলত, এই লেনদেন থেকেই তৈরি হয়েছে জটিলতা। ফলে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT