1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

যবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি || সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, শপথ গ্রহণ, বেলুন ও ফেস্টুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪টি হল- শহীদ মশিয়ূর রহমান হল, তাপসী রাবেয়া হল, মুন্সী মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘‘খেলাধুলার আয়োজনে শুধু খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না। এখানে বন্ধুত্ব হয়, পরস্পরের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়; পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে উঠে। আমি চাইব, আমার সকল শিক্ষার্থী আগ্রহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT