1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শীতকালে কত সময় ধরে গোসল করা ভালো - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শীতকালে কত সময় ধরে গোসল করা ভালো

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ডেস্ক || শীতকালে ত্বক এমনিতেই শুষ্ক থাকে, তাই অতিরিক্ত গোসল করলে শুষ্কতা ও চুলকানি বাড়ে। এ সময় প্রতিদিন গোসল করলে ত্বকের উপকারী ব্যাকটেরিয়া ও প্রাকৃতিক তেল ধুয়ে যায়, যা ত্বককে শুষ্ক করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে।

গবেষকেরা বলেন, ‘‘প্রতিদিন গোসল করা সামাজিকভাবে প্রয়োজন হলেও স্বাস্থগত দিক বিবেচনা করলে জরুরি নয়’’।

বিশেষজ্ঞরা সপ্তাহে ২-৩ বার বা একদিন পর পর গোসল করার পরামর্শ দেন। যদি খুব বেশি ঘাম হয় বা শরীরে খুব বেশি ময়লা লাগে, সেক্ষেত্রে প্রতিদিন গোসল করা প্রয়োজন।

প্রতিদিন গোসল করার পক্ষেও মতামত বেশ জোরালো। নেদারল্যান্ডসের ৩ হাজার অংশগ্রহণকারীর ওপর করা এক গবেষণায় দেখা গেছে, ‘‘যারা প্রতিদিন গোসল করেন তাদের অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নেওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ কম ছিল অন্যদের তুলনায়’’।

শীতকালে গোসলে খুব ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করা ভালো। এতে পেশি শিথিল হয় এবং আরাম পাওয়া যায়। গোসল করার জন্য দশ মিনিটের বেশি সময় নেওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ নাও হতে পারে। সুতরাং ১০ মিনিটের কম সময়ে গোসল শেষ করুন।

যাদের প্রতিদিন গোসল করা উচিত
এক. যে শিশু খুব বেশি অগোছালো থাকেন
দুই. যারা আর্দ্র স্থানে বাস করেন
তিন. যারা ঘন ঘন ব্যায়াম করেন
চার. যারা প্রচুর শারীরিক পরিশ্রম করেন

গোসল করার সময় হালকা স্ক্রাবিং করুন। গোসলের পরে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবেই ত্বকে আর্দ্রতা বজায় থাকবে আর আপনার ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে। এমন দিনে উষ্ণ পোশাক পরুন।

গোসলের পরে শরের উষ্ণতা ধরে রাখা জরুরি। শরীর দ্রুত শুকিয়ে নেওয়ার জন্য বাথরোব পরে নিতে পারেন। যাতে শরীরের পানি দ্রুত শুকিয়ে যায়।

সূত্র:স্পেস ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT