1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে
সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক || তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে ওই এলাকার সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়েছে।

সহপাঠীর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্তিপূর্ণ অবস্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরইমধ্যে হোস্টেল সুপার বাদি হয়ে একটি মামলা করেছেন।

নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রানা গুরুতর আহত হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT