1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কারাগারে আত্মহত্যা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কারাগারে আত্মহত্যা

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে
মিজানুর রহমান

যশোর প্রতিনিধি || যশোর কেন্দ্রীয় কারাগারে মো. মিজানুর রহমান (কয়েদি নং–৮৭০৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিজানুর রহমান শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া এলাকায় মো. আক্কাচ আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

কারাগার সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরে নির্জন স্থানে সকলের অগোচরে তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর কর্তব্যরত কারা কর্মকর্তারা তাকে উদ্ধার করে কারাগারের হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিস্তারিত তদন্তে কারা কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT